ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,  ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসেও সংস্কার হয়নি ভাঙা কালভার্ট: দুর্ভোগে পথচারীরা নেপালে নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ প্রায় এক হাজার নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ, সতর্ক করল চীন ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকো ম্লাদিচের মৃত্যু জুলাই সনদ নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : স্বরাষ্ট্রমন্ত্রী নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পৌঁছে দিলেন হুমায়ুন কবির প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

নিষিদ্ধ গান নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৩:৫০ পিএম

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গানটি প্রকাশের পরপরই তা তুমুল বিতর্কের মুখোমুখি হয়। গানে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ প্রয়োগ, আপত্তিকর দৃশ্যায়ন এবং নারীদের অবমাননা করার অভিযোগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ব্যাপক সমালোচনার মুখে একপর্যায়ে অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক অভিযোগ ও সরকারি নির্দেশনার ভিত্তিতে গানটি সব মাধ্যম থেকে নামিয়ে নেওয়া হয়।


ঘটনার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পর বহুল আলোচিত সেই বিতর্কিত গানটি নিয়ে অবশেষে মুখ খুলেছেন নর্তকী ও অভিনেত্রী নোরা ফাতেহি। গানটিতে নিজের অবস্থান পরিষ্কার করে নোরা দাবি করেন, বিতর্কিত হিন্দি সংস্করণ তৈরি কিংবা সেখানে তাঁর ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁর কাছ থেকে পূর্ববর্তী কোনো অনুমতি নেয়নি। তিনি মনে করেন, চুপ থাকলে মানুষ অনেক সময় বিষয়গুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে, আর সে কারণেই তিনি বাস্তব চিত্রটি সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।


প্রকাশের পর থেকেই সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই গানটির সুর, অশালীন কথা ও ভিজ্যুয়াল উপস্থাপন নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক তীব্র রূপ নিলে নোরা এক ভিডিও বার্তায় জানান, গানটির বিতর্কিত হিন্দি সংস্করণের সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীতে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি আরও জানান, প্রায় তিন বছর আগে তিনি কেবল গানটির মূল কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলেন। সঞ্জয় দত্তের মতো অভিজ্ঞ ও প্রখ্যাত তারকার সঙ্গে কাজ করা এবং বড় বাজেটের সিনেমার অংশ হওয়ার সুযোগ পেয়েই তিনি এতে কাজ করতে রাজি হয়েছিলেন।


তবে নোরার মূল অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর কোনো সম্মতি না নিয়েই কন্নড় ভাষার গানটিকে হিন্দিতে ডাব করে প্রকাশ করে। শুধু তাই নয়, হিন্দি ডাবিংয়ে বেশ কিছু রুচিহীন ও আপত্তিকর শব্দ যুক্ত করা হয়েছে, যা তাঁর নীতির পরিপন্থী। কেবল গানের কথায় নয়, লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়া একাধিক ছবি ব্যবহারের পাশাপাশি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সাহায্যে সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর ছবি তৈরি করে প্রচার করার মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি।


নোরা ফাতেহির স্পষ্ট বক্তব্য, কন্নড় সংস্করণে তাঁর করা অভিনয় আর পরবর্তীতে বিকৃতভাবে তৈরি করা হিন্দি সংস্করণের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। ফলে হিন্দি সংস্করণ কেন্দ্রিক বিতর্কের দায় কোনোভাবেই তাঁর ওপর বর্তায় না। পডকাস্টে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো শিল্পীর কাজ, ছবি কিংবা ভিজ্যুয়াল ব্যবহারের আগে প্রযোজক বা সংশ্লিষ্টদের অবশ্যই অনুমতি নেওয়া ও পেশাগত স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। নোরার এই বক্তব্যের পর সিনেমাটির গান ঘিরে স্থগিত হয়ে যাওয়া পুরোনো বিতর্কটি বিনোদন জগতে ফের আলোচনার জন্ম দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর