ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

বরাদ্দ করা কক্ষে উইপোকার রাজত্ব, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:১৮ পিএম

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে অতিরিক্ত উইপোকার উপদ্রব এবং চরম অব্যবস্থাপনার কারণে রাত্রিযাপন না করেই মধ্যরাতে স্থানটি ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের চট্টগ্রামমুখী লংমার্চ চৌদ্দগ্রামের পথসভা কর্মসূচির প্রস্তুতিতে অংশ নিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা পৌঁছান বিরোধীদলীয় উপনেতা। তাঁর অবস্থানের জন্য জেলা সার্কিট হাউসেররাধাচূড়া-২০২নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

 

রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রামের জন্য গেলে কক্ষজুড়ে উইপোকার তীব্র উপদ্রব দেখতে পান। বিশেষ করে ঘরের আলমারি, কম্বল বালিশ রাখার স্থানে উইপোকার বাসা দেখতে পাওয়া যায়। অবস্থায় তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসের দায়িত্বরত কর্মচারীদের কক্ষ পরিবর্তন বিকল্প কম্বলের ব্যবস্থা করতে অনুরোধ জানান। তবে কর্মচারীদের পক্ষ থেকে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে বিষয়টি এনডিসিকে (নেজারত ডেপুটি কালেক্টর) খুদে বার্তা ফোনের মাধ্যমে জানানো হলেও তাৎক্ষণিক সমাধান মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বিকল্প আবাসন ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ অসন্তোষ নিয়ে শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় উপনেতা।

 

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ঘটনাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার চরম দায়িত্বহীনতা দুঃখজনক অব্যবস্থাপনা হিসেবে আখ্যা দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দায়িত্বরত কর্মীদের বিকল্প কক্ষ প্রস্তুত আক্রান্ত ঘরটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার আগেই বিরোধীদলীয় উপনেতা স্থান ত্যাগ করেন। ঘটনাটি জেলা প্রশাসনের জন্য অনভিপ্রেত উল্লেখ করে তিনি জানান, অবহেলা অব্যবস্থাপনার দায়ে আবাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং জবাব সাপেক্ষে কড়া আইনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 


এ সম্পর্কিত আরো খবর