ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ব্যস্ত সকালে বিপত্তি: সচিবালয় স্টেশনে তারের কারণে থমকে গেল মেট্রোরেল


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:২২ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) বৈদ্যুতিক ক্যাবলের ওপর হঠাৎ একটি তার ঝুলে থাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ২০ মিনিট ধরে মেট্রোরেল সেবা স্থগিত থাকায় ভোগান্তিতে পড়েন হাজারও নিত্যযাত্রী।

 

মেট্রোরেল সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় হাই-ভোল্টেজ ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখেন দায়িত্বরত কর্মীরা। বিদ্যুতায়িত লাইনে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

 

ঘটনা জানার পরপরই এমআরটি (মাশ ট্রানজিট) পুলিশ এবং মেট্রোরেলের সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ তারটি অপসারণের কাজ শুরু করেন। কর্মীদের প্রায় ২০ মিনিটের নিবিড় প্রচেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি নিরাপদভাবে সরিয়ে ফেলা সম্ভব হয়।

 

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, অচেনা তারটির কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তারটি সফলভাবে সরিয়ে নেওয়ার পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সচিবালয় স্টেশন হয়ে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল সেবা নির্বিঘ্নে চালু রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর