ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী!


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:০১ পিএম

৯ মাসের দীর্ঘ বেকারত্ব কাটিয়ে নতুন চাকরিতে যোগদান, স্বপ্নের কর্পোরেট পরিবেশ আর ভালো বেতনের আনন্দ—সবকিছু উবে গেল মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে। কর্মস্থলে প্রথম দিন পা রেখেই নিজের কোনো বক্তব্য উপস্থাপনের সুযোগ না পেয়ে চাকরি হারাতে হলো এক তরুণকে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এমন এক অদ্ভুত ও হতাশাজনক ঘটনার তথ্য সামনে এসেছে।


ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন বাসিন্দা ক্রিস স্মলসের সাথে। একটি টেম্প এজেন্সির মাধ্যমে নতুন একটি করপোরেট প্রতিষ্ঠানে বেশ ভালো বেতনের কাজ পেয়েছিলেন তিনি। প্রথম দিন যথাসময়ে অফিসে পৌঁছে বেশ উৎসাহ নিয়েই কাজ শুরু করেন। প্রতিষ্ঠানের সুপারভাইজার তাকে পুরো কার্যালয় ঘুরিয়ে দেখান এবং কাজের প্রশিক্ষণের জন্য এক সহকর্মীর সাথে পরিচয় করিয়ে দেন।


কিন্তু যোগদানের দুই ঘণ্টা পার হতেই পরিস্থিতির মোড় ঘোরে। সুপারভাইজার ক্রিসকে হঠাৎ আগেভাগে মধ্যাহ্নভোজ সেরে নিতে বলেন। খাওয়ার জন্য বাইরে বের হওয়ার সময়ই কর্তৃপক্ষের কাছ থেকে আসে একটি ফোনকল, যেখানে তাকে জানানো হয় যে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এমন আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, 'পরিচ্ছন্নতা সংক্রান্ত জটিলতা'র কারণেই তাকে ছাঁটাই করা হলো।


কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই এমন অজুহাতে ছাঁটাইয়ের বিষয়টি মেনে নিতে পারেননি ক্রিস। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের এই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ক্রিস জানান, আগের রাতেই তিনি গোসল করে সকালে নতুন পোলো শার্ট পরে পরিচ্ছন্নভাবেই অফিসে গিয়েছিলেন। তবে তার প্যান্টে হয়তো পোষা প্রাণীর সামান্য লোম লেগে ছিল, যা কর্তৃপক্ষের নজর কেড়ে থাকতে পারে। এমনকি বন্ধুদের কাছে শরীরে কোনো দুর্গন্ধ আছে কি না জানতে চাইলে তারাও তা অস্বীকার করেন।


রেডিটে প্রকাশের পর থেকেই ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন পরিচ্ছন্নতার কথা বলে ওই প্রতিষ্ঠানটি অহেতুক তাকে চাকরিচ্যুত করেছে।

(সূত্র: গালফ নিউজ)


এ সম্পর্কিত আরো খবর