ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক ||

কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিভাজনের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা কান্দিরপাড়ে শিক্ষা বোর্ড সংলগ্ন জয়যাত্রা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সম্পাদক, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

‎বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পেশাগত মর্যাদা রক্ষা, সহকর্মীদের প্রতি সম্মান এবং সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ, কানুনগো মোহাম্মদ আবুল হাসেম মজুমদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইকবাল হোসেন, দেশপত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, জয়যাত্রার সম্পাদক ও প্রকাশক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, সময় এডিশনের সম্পাদক ও জয়যাত্রার সহ সম্পাদক মোঃ শাহরিয়া সিকদার, সময় এডিশনের সাব এডিটর আল আলী হোসেন জনি, সাংবাদিক অনিক হোসেনসহ আরও অনেকে।আলোচনা শেষে জয়যাত্রা পত্রিকার ৪৬ বছরের পথচলার স্মৃতিচারণ করা হয়। পরে মিলনমেলা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর