ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি টাকী রিপন ঢাকায় গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরবর্তীতে তাঁর দেওয়া চাঞ্চল্যকর তথ্যের ওপর ভিত্তি করে ফরিদপুর থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল রাজধানীর পল্লবী থানার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখান থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর কোতয়ালী থানার একটি আলোচিত ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।


গ্রেপ্তারের পর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআরবির সদস্যরা। পরে সেখান থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।


এসআরবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা এবং একটি বিস্ফোরক মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর