ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মাধবপুরে পিকআপ ভর্তি ৫৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৫৮ পিএম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ জানায়, মাধবপুর থেকে পিকআপযোগে গাঁজা সিলেটের দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পিকআপ থামানোর পর পালানোর সময় রুবেলকে আটক করা হয়। পরে পিকআপে থাকা তিনটি বস্তা থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন বলে জানিয়েছে এসআরবি-৯।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ও জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর