ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,  ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার কোন দেশে জ্বালানি তেলের দাম কেমন? ২০৩০ সালের মধ্যে হিউম্যানয়েড রোবটের বাজার ছাড়াবে ১২ লাখ জ্বালানি তেলের ধাক্কা: কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া পুরোনো বক্তব্য নতুন করে প্রচার, সজাগ থাকার আহ্বান যুবদল নেতা নয়নের এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, চোটে নাজমুল পালানোর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত নেতানিয়াহুর পরোয়ানা ইস্যু: পুরো আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন চাকরিতে যোগদানের মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই কর্মী! সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নওগাঁ সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:২৭ পিএম

নওগাঁর তৃণমূল মানুষের দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ ও সুনির্দিষ্ট দাবির কথা সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছে দেওয়ার পথ উন্মুক্ত হলো। এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং গতিশীল প্রশাসনিক সমন্বয় সৃষ্টির লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা পরিষদ ভবনে চালুকৃত সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।


উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা, এলাকার সম্ভাবনা এবং সার্বিক উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দিতেই এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সাধারণ মানুষ সহজেই তাঁদের প্রয়োজনীয় দাবি ও মতামত এমপি পর্যন্ত পৌঁছাতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে তিনি নওগাঁ সদরের সার্বিক উন্নয়ন সাধন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে প্রাপ্ত প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রত্যয় ব্যক্ত করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিন। এছাড়াও সদর উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, উপজেলা পরিষদে সংসদ সদস্যের নিয়মিত বসার এই সুযোগ এলাকার সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে।



এ সম্পর্কিত আরো খবর