ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

কাউন্সিলর একরাম হত্যা মামলা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৫১ এএম

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হককে 'বন্দুকযুদ্ধের' নাটক সাজিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এই চাঞ্চল্যকর মামলায় বর্তমানে চারজন আসামি কারাগারে আটক রয়েছেন। তারা হলেন— সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) আনোয়ার লতিফ খান। অন্যদিকে, শেখ হাসিনাসহ বাকি সাত আসামি পলাতক রয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

 

গত ৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত বা স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আদেশ দেন এবং আজকের দিনটি অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারণ করেন। এছাড়া কারাগারে থাকা তিন আসামির জামিন আবেদনের ওপর শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, ফলে আজ তাদের জামিনের বিষয়েও গুরুত্বপূর্ণ আদেশ আসার কথা রয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। নির্দিষ্ট সময়ে তারা আত্মসমর্পণ না করায় তাদের পলাতক দেখিয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও উপজেলা যুবলীগ সভাপতি একরামুল হককে বাসা থেকে তুলে নেওয়ার পর মেরিন ড্রাইভ সড়কের সাগরতীরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়। এই পৈশাচিক হত্যাকাণ্ডে অবৈধ আটক, অপহরণ, ক্ষমতার অপব্যবহার এবং ঠান্ডা মাথায় হত্যার নির্দেশ ও সহায়তা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন পক্ষ।


এ সম্পর্কিত আরো খবর