ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে একই মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে নতুন করে চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।


চার দিনের আগের রিমান্ড শেষে বৃহস্পতিবার গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আবেদনে জানান, জিজ্ঞাসাবাদের সময় নজরুল বলেছেন, মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় সম্পর্কে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।


আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে গাজী নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মো. মাহবুবুর রহমানসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে দাবি করেন, গাজী নজরুল হৃদরোগে আক্রান্ত এবং তার হৃদযন্ত্রে রিং পরানো রয়েছে। তিনি ন্যাম ভবনে অবস্থান করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ারও সুযোগ নেই বলে তারা আদালতকে জানান। আগের চার দিনের রিমান্ডে মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি দাবি করে তারা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।


মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।


এরপর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।


পরদিন মামলার তদন্ত কর্মকর্তা গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড শেষ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম এখন গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে চলছে।


এ সম্পর্কিত আরো খবর