ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

ছাত্রদল নেত্রী নিপা খানের পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:০১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধৈর্যের ভুল অর্থ না করার জন্য ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নিপা খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন, যা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে নিপা খান তীব্র ভাষায় আক্রমণ করে লেখেন, "যুবায়ের কসম দিয়ে মারতে চেয়েছিলো অথচ নিজেই কুত্তার মতো মাইর খাইছিলো। হাসনাত, সার্জিস সেনাবাহিনীর ট্যাংকে করে জীবন রক্ষা করেছিলো। সুতরাং নিজের অবস্থান বুঝে কথা বলতে হবে।" এরপরেই শিবিরকে সরাসরি হুমকি দিয়ে তিনি আরও লেখেন, "ছাত্রদল ধৈর্যের পরিচয় দিচ্ছে তাই এখনো মাঠে আছো শিবির ছানারা, কুত্তার মতো পিটানি খাওয়ার পরিবেশ নিজেরা তৈরি করো না।"


ছাত্রদল নেত্রীর এই আক্রমণাত্মক ও উসকানিমূলক মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্রসংগঠন দুটির মধ্যকার এই সাম্প্রতিক বাকযুদ্ধ ক্যাম্পাস রাজনীতির বর্তমান পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের কেন্দ্রীয় কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর