ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,  ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে পরীমণির তাণ্ডব: সাংবাদিকদের গালিগালাজ, ফোন ছিনতাই ও মারধর ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা বিজিএমইএ’র রাজউকের দুর্নীতির অভয়ারণ্য: বাংলো সংস্কারে ৩০ লাখের জায়গায় ৩ কোটির বিল শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না, হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতপ্রীতি ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ ফিনএয়ারের দুটি বিমানে বোমা হামলার হুমকি, তল্লাশিতে ভুয়া প্রমাণিত দেশের শিশু-কিশোরদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, সড়কে স্বাভাবিক যান চলাচল

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৮:১২ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন রোগী।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। এর মধ্যে বিদায়ী অক্টোবর মাসেই রেকর্ড ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়।


প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। তবে তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।


এ সম্পর্কিত আরো খবর