ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,  ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান কাঁচাবাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সিলেট টেস্টে জিতল না কেউ, ১-০ ব্যবধানে সিরিজ উইন্ডিজের রাজধানীর ফার্মগেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা ক্যান্সারজয়ী  শিশুর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ১০ ইভেন্টে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা সরকারের উৎপাদনে ৩০% ঘাটতি: পোশাক খাত রক্ষায় সংসদে জরুরি নোটিশ ভ্যাপসা গরম শেষে ঢাকায় মুষলধারে স্বস্তির বৃষ্টি ও বজ্রপাত ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব নিয়ে বোর্ডে আলোচনা, সিদ্ধান্ত ১৬ নভেম্বর ১৭ বছরের জুলুমের পর ছাত্র-জনতা গণতন্ত্র ফেরায়: স্পিকার

পরিবেশ ধ্বংস ও আন্দোলন দমনের মাঝে আনতালিয়ায় শুরু হলো কপ-৩১ সম্মেলন


  • আপলোড সময় : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৮ এএম

বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধ ও পরিবেশ রক্ষার বৈশ্বিক অঙ্গীকারের মাঝেই এক চরম বৈপরীত্যের নজির স্থাপন করেছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপের এবারের আয়োজক দেশ তুরস্ক। একদিকে ঐতিহাসিক শহর আনতালিয়ায় বসেছে কপ-৩১ এর ৩১তম আসর, যেখানে কার্বন নিঃসরণ কমানোর নানা প্রতিশ্রুতি ও তাত্ত্বিক আলোচনা চলছে; অন্যদিকে খোদ স্বাগতিক দেশ তুরস্কেই চলছে কয়লার ওপর ব্যাপক নির্ভরতা ও পরিবেশ ধ্বংসের মহোৎসব। জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিশ্বমঞ্চের রূপকথার সঙ্গে বাস্তব পরিস্থিতির এই চরম অসঙ্গতি এখন আন্তর্জাতিক পরিবেশবাদী মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।


তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের ইকিজকয় গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গ্রামের বাড়িঘরের কয়েকশ মিটার পেছন থেকেই ধেয়ে আসছে বিশাল কয়লাখনির কালো হাত। আকবেলেন বনাঞ্চলে গত কয়েক দশক ধরে লিগনাইট কয়লা উত্তোলনের ফলে আশপাশের জনপদ ও সবুজ প্রকৃতি মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে। খনির এই সম্প্রসারণ ঠেকাতে এবং নিজেদের বসতি রক্ষায় এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু এর বিনিময়ে তাদের ভাগ্যে জুটেছে কেবল সরকারি দমন-পীড়ন আর কারাবাস।


স্থানীয় জনপ্রতিনিধি নেজলা ইসিক নিজের মাতৃভূমি, জলপাই বাগান ও গ্রাম রক্ষার অপরাধে পুলিশি নির্যাতনের শিকার হন। প্রতিবাদ করায় তাকে মাঝরাতে আটক করে টানা ৪২ দিন কারাগারে বন্দি রাখা হয়। শুধু তিনিই নন, বনাঞ্চল কাটার প্রতিবাদ করায় বহু সাধারণ মানুষকে জরিমানা ও মিথ্যে মামলার মুখোমুখি হতে হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গত অক্টোবরের এক প্রতিবেদনেও উঠে এসেছে এই নির্মম চিত্র। সেখানে বলা হয়েছে, আকবেলেনসহ বিভিন্ন এলাকায় পরিবেশ আন্দোলনকারীদের নির্বিচারে আটক এবং শান্তিপূর্ণ বিক্ষোভে রাষ্ট্রীয় বলপ্রয়োগ করা হয়েছে।


পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগে ব্যর্থ এবং আন্দোলন দমনের মতো বিতর্কিত ভূমিকা পালনকারী এই দেশটিই এবার কপ-৩১ এর মতো মর্যাদাপূর্ণ জলবায়ু সম্মেলনের আয়োজক। জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এমবারের তথ্য অনুযায়ী, গত বছর তুরস্কের মোট বিদ্যুতের প্রায় ৩৪ শতাংশই উৎপাদিত হয়েছে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে। শুধু তাই নয়, ইউরোপের দেশগুলোর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে তুরস্ক। ফলে সম্মেলন শুরুর আগেই কপের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।


এদিকে সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে স্থানীয় প্রতিবাদী নেজলা ইসিক বলেছেন, তাদের দৃষ্টি যেন শুধু আনতালিয়ার সম্মেলনকক্ষেই সীমাবদ্ধ না থাকে। তারা যেন ইকিজকয় ও আকবেলেন ঘুরে দেখেন কয়লাখনি কীভাবে তিল তিল করে ধ্বংস করছে স্থানীয় মানুষের জীবন ও প্রকৃতি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে জ্বালানি খাতের কার্বন নিঃসরণ বেড়ে রেকর্ড ৩৮ দশমিক ৪ বিলিয়ন টনে পৌঁছেছে। নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হলেও তেল, গ্যাস ও কয়লার ব্যবহার না কমায় জলবায়ু সংকটের স্থায়ী সমাধান অধরা থেকেই গেছে।


এ সম্পর্কিত আরো খবর