ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,  ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান কাঁচাবাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সিলেট টেস্টে জিতল না কেউ, ১-০ ব্যবধানে সিরিজ উইন্ডিজের রাজধানীর ফার্মগেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা ক্যান্সারজয়ী  শিশুর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ১০ ইভেন্টে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা সরকারের উৎপাদনে ৩০% ঘাটতি: পোশাক খাত রক্ষায় সংসদে জরুরি নোটিশ ভ্যাপসা গরম শেষে ঢাকায় মুষলধারে স্বস্তির বৃষ্টি ও বজ্রপাত ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব নিয়ে বোর্ডে আলোচনা, সিদ্ধান্ত ১৬ নভেম্বর ১৭ বছরের জুলুমের পর ছাত্র-জনতা গণতন্ত্র ফেরায়: স্পিকার

টঙ্গীতে যুবককে তুলে নিয়ে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও টাকা ছিনতাই


  • আপলোড সময় : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

গাজীপুর প্রতিনিধি :  

গাজীপুরের টঙ্গীতে পূর্ববিরোধের জেরে মো. জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযুক্তরা হলেন ,শিমুলি আক্তার (২৭), মো. ইকবাল (৪৫), মোসা. ছকিনা (৩৭), ফালু মিয়া (৫৫), শিপু (৩৫), সজিব (২৬) ও দিপু (২৩)। তারা সবাই টঙ্গী পশ্চিম থানার আন্দারুল (সাতাইশ) এলাকার বাসিন্দা।


অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোর্ট ম্যারেজের মাধ্যমে জাহিদুল ইসলামের সঙ্গে শিমুলি আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে তিনি স্ত্রীকে তালাক দেন। 


গতকাল দুপুরে তিলারগাতী এলাকার চাকরির বিষয়ে তার ভাগিনার সাথে দেখা করতে এলাকায় কনসেপ্ট গার্মেন্টসের সামনে গেলে সাবেক স্ত্রী শিমুলি আক্তার তাকে দেখতে পেয়ে অন্য অভিযুক্তদের মোবাইল ফোনে ডেকে আনেন।


পরে অভিযুক্তরা জাহিদুলকে জোরপূর্বক তুলে নিয়ে মুদাফা এলাকার এক ব্যক্তির বাসায় আটকে রাখেন। সেখানে লোহার পাইপ ও বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


পরে অভিযুক্তরা জাহিদুলকে জোরপূর্বক তুলে নিয়ে মুদাফা এলাকার এক ব্যক্তির বাসায় আটকে রাখেন। সেখানে লোহার পাইপ ও বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও প্যান্টের ডান পকেটে থাকা নগদ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তদের একজনের মা তার পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।


পরে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে রিকশাযোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।


ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর