ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন রাজধানীজুড়ে ডিএমপির কড়া চেকপোস্ট: বাড়ানো হয়েছে টহল ও নজরদারি বৈশ্বিক জলবায়ু মঞ্চে বাংলাদেশ: আন্তালিয়ায় বিশ্বনেতাদের সম্মিলনে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন মানেই চরম ভণ্ডামি আর লুটেরাদের ভিড়: গ্রেটা থুনবার্গ রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর ও শাখা প্রতি শিক্ষার্থী ৫৫ জন নির্দিষ্ট দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

জেমস বন্ডের চরিত্রে কি দেখা যাবে হৃতিক রোশনকে? তুঙ্গে জল্পনা


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২২ এএম

হলিউডের সবচেয়ে বিখ্যাত ও দীর্ঘকাল ধরে চলা গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর পরবর্তী সিক্যুয়েলে বিশ্বখ্যাত এই সিক্রেট এজেন্টের ভূমিকায় নতুন কার নাম যুক্ত হবে—তা নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। আর এই দীর্ঘ আলোচনার মাঝেই সম্ভাব্য জেমস বন্ড হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উঠে এসেছে বলিউডর ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশনের নাম। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তার ব্যক্তিত্ব ও স্টাইল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক রোশন। সেখানে হলিউডের প্রখ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যান এবং বিশ্বখ্যাত ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে তার সাক্ষাত ঘটে। ওই অনুষ্ঠানে একটি বিশেষ ডিজাইনের কালো রঙের স্যুটে হাজির হয়ে সবার নজর কেড়ে নেন এই বলিউড সুপারস্টার। অনুষ্ঠানস্থলে ডেনিস ভিলনভের সঙ্গে হৃতিকের তোলা ছবি ও উপস্থিতি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে অনুরাগীদের মধ্যে নতুন জল্পনার জন্ম নেয়।


চলচ্চিত্র বিশ্লেষক ও ভক্তদের একাংশের মতে, হৃতিক রোশনের সুঠাম শারীরিক গঠন, মোহনীয় ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স এবং অ্যাকশন দৃশ্যে অবিশ্বাস্য সাবলীলতা তাকে পরবর্তী জেমস বন্ড চরিত্রের জন্য একেবারে উপযুক্ত করে তুলেছে। এই গুঞ্জনের আরও একটি বড় কারণ হলো, পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্রের পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন পরিচালক ডেনিস ভিলনভ নিজেই। ফলে একই ছাদের নিচে হৃতিক ও এই নির্মাতার উপস্থিতি এবং পারস্পরিক মতবিনিময় অনুরাগীদের কল্পনাকে আরও উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি তুলেছেন যে, হৃতিককে যেন আন্তর্জাতিক এই আইকনিক চরিত্রের জন্য বিবেচনা করা হয়। ডেনিস ভিলনভের পরিচালনায় পর্দায় ‘০০৭’ বা জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশনকে দেখতে পাওয়ার বিষয়টি বিশ্ব সিনেমার পর্দায় এক যুগান্তকারী ও রোমাঞ্চকর সংযোজন হতে পারে বলে মনে করছেন ভক্তরা।


এ সম্পর্কিত আরো খবর