ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন রাজধানীজুড়ে ডিএমপির কড়া চেকপোস্ট: বাড়ানো হয়েছে টহল ও নজরদারি বৈশ্বিক জলবায়ু মঞ্চে বাংলাদেশ: আন্তালিয়ায় বিশ্বনেতাদের সম্মিলনে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন মানেই চরম ভণ্ডামি আর লুটেরাদের ভিড়: গ্রেটা থুনবার্গ রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর ও শাখা প্রতি শিক্ষার্থী ৫৫ জন নির্দিষ্ট দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১১ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

কৃষি পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ ও অনিয়মমূলক সার ব্যবসা রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কোনো ধরনের বৈধ ডিলারশিপ বা অনুমোদন ছাড়াই সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন ব্রিজ এলাকায় কৃষি পণ্য বিক্রয়ে অনিয়ম ও অনিবন্ধিত ব্যবসা প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন ব্রিজ এলাকায় অভিযান চলাকালে 'মেসার্স নজরুল এন্টারপ্রাইজ' নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈধ ডিলারশিপ বা সরকারি অনুমোদন ছাড়াই সার বিক্রি করার সত্যতা পাওয়া যায়। সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১২(৩) ধারা অনুযায়ী অভিযুক্ত আশিকুল ইসলাম নামক এক ব্যবসায়ীকে ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দারসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার গণমাধ্যমকে জানান, বৈধ ডিলারশিপ ও লাইসেন্স ছাড়া যেকোনো ধরনের কৃষি পণ্য বা সার বিক্রি করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষকদের অধিকার রক্ষা ও সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর