ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন রাজধানীজুড়ে ডিএমপির কড়া চেকপোস্ট: বাড়ানো হয়েছে টহল ও নজরদারি বৈশ্বিক জলবায়ু মঞ্চে বাংলাদেশ: আন্তালিয়ায় বিশ্বনেতাদের সম্মিলনে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন মানেই চরম ভণ্ডামি আর লুটেরাদের ভিড়: গ্রেটা থুনবার্গ রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর ও শাখা প্রতি শিক্ষার্থী ৫৫ জন নির্দিষ্ট দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর ও শাখা প্রতি শিক্ষার্থী ৫৫ জন নির্দিষ্ট


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

শিক্ষার্থীদের বয়সসীমা ও ক্লাসরুমের ধারণক্ষমতা নিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নির্দেশিকায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুদের বয়স পুঙ্খানুপুঙ্খভাবে নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি প্রতিটি শ্রেণিপাঠদানে বিশৃঙ্খলা এড়াতে শাখা প্রতি শিক্ষার্থী সংখ্যা কঠোরভাবে বেঁধে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই যুগোপযোগী সিদ্ধান্ত দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলার পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তি নীতিমালায় এই সুনির্দিষ্ট নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স অবশ্যই কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছর পূর্ণ হলে কোনো শিশু আর প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। অর্থাৎ, ২০২৭ সালের ১ জানুয়ারি হিসাব করে শিশুর বয়স ছয় বছরের বেশি এবং সাত বছরের কম হতে হবে। সেই হিসেবে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র থাকতে হবে।


শিক্ষার মানোন্নয়ন ও প্রতি ক্লাসে ভিড় কমানোর লক্ষ্যে নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে যে, প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর বেশি কোনো অবস্থাতেই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের নির্দিষ্ট আসনসংখ্যা বিবেচনায় নিয়েই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।


শিক্ষাবর্ষের সময়সীমা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে এবং স্বচ্ছতার সাথে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আসন নির্ধারণ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ভর্তি কমিটিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর।


শিক্ষাবর্ষের সময়সীমা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে এবং স্বচ্ছতার সাথে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আসন নির্ধারণ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ভর্তি কমিটিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর