ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

নতুন আক্রান্ত ১৫৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি, চলতি বছরে মোট মৃত্যু ৪৭৪


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৫৮ পিএম

দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। এর মধ্য দিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৭৪ জনের মধ্যে শুধুমাত্র নভেম্বরের প্রথম ৯ দিনেই প্রাণ হারিয়েছেন ৫২ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।


বুলেটিনে আরও জানানো হয়, সোমবার (৯ নভেম্বর) সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনকে নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন রোগী।


বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে নতুন রোগী ৫৬৫ জন। এছাড়া খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গুর এই বিস্তার রোধে মশা নিধন ও ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর