ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫৭ পিএম

দেশজুড়ে টানা দুই দিন ধরে চলমান অভূতপূর্ব সন্ত্রাস, অরাজকতা ও পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশের বর্তমান নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে বিস্তারিত ও আনুষ্ঠানিক বিবৃতির জোরালো দাবি জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সরকারের প্রতি এই কঠোর তোপ দাগেন তিনি।


সংসদে ক্ষুব্ধ বক্তব্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, "সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি সুসংগঠিতভাবে বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাত শুরু করেছে। দূরপাল্লার ও গণপরিবহনে সরাসরি আগুন দেওয়া হচ্ছে। এমনকি আজ আগুনে পুড়ে নিরীহ এক ব্যক্তির নির্মম মৃত্যুর খবরও আমাদের পেতে হয়েছে। মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর নজিরবিহীন গুপ্ত হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও তাণ্ডব ও ভাঙচুর চালানো হয়েছে।"


তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত ও আশঙ্কাজনক অবনতি নিয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। মন্ত্রণালয়ের এই চরম ব্যর্থতা ও স্থবিরতা এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের নানাবিধ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর ও উন্মুখ দেখা যায়, দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ততটা ন্যূনতম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।


সরকারের দায়িত্বশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে ও নির্বিঘ্নে দেশে এসে তাঁদের দলীয় রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন করে আবার সহজে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আমাদের সোজা প্রশ্ন—আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কীভাবে এ ধরনের অস্বাভাবিক ও রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে?"


তিনি আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্যরা গভীরভাবে আশা করেছিলেন যে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে অন্তত অধিবেশনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং উপস্থিত হয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করবেন। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য বক্তব্য পাওয়া যায়নি। স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে ব্যর্থতার সুনির্দিষ্ট কারণ সরকারকে স্পষ্ট করতে হবে। জনগণের উদ্বেগের নিরসনে সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, জাতীয় সংসদে তার কার্যকর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর