ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বিদ্যুৎবিভ্রাটে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা


যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১১:১৪ এএম

লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২১ মার্চ) সারা দিন বিমানবন্দরটি বন্ধ থাকবে। খবর দ্য গার্ডিয়ানের।


জানা গেছে, বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লাগে। ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।


ফ্লাইট রাডার টুয়োন্টিফোর অনুসারে, গ্লোবাল ট্রাভেল হাবের কয়েক ঘণ্টা আগে এই বন্ধের ঘটনা ঘটে। যার ফলে ইতিমধ্যেই আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আর উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো ছাউনিতে ফেরত নেওয়া হয়েছে।


ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইটগুলো নিকটবর্তী গ্যাটউইকে স্থানান্তরিত করেছে। কোয়ান্টাস এয়ারওয়েজ তাদের পার্থ-লন্ডন ফ্লাইটটি প্যারিসে স্থানান্তরিত করেছে এবং ইউনাইটেড এয়ারলাইন্সের নিউইয়র্ক ফ্লাইটটি আয়ারল্যান্ডের শ্যাননে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু ফ্লাইট ব্রিটেনের আকাশে প্রবেশের আগেই তারা যাত্রাস্থলে ফিরে যাচ্ছে।



হিথ্রো বিশ্বের ব্যস্ততম দুই রানওয়ে বিমানবন্দরগুলোর মধ্যে একটি। যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০টি বিমান উড্ডয়ন এবং অবতরণ হয়। তাদের ওয়েবসাইট এ তথ্য দিচ্ছে। ফ্লাইট রাডার টুয়োন্টিফোরের মুখপাত্র ইয়ান পেটচেনিক বলেন, হিথ্রো বিশ্বের অন্যতম প্রধান উড্ডয়ন কেন্দ্র। এটি বন্ধ থাকা মানে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত হবে।


এ সম্পর্কিত আরো খবর