ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২১ এএম

শিল্পনগরী গাজীপুরে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ব্যস্ততম এই সড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকালের কর্মব্যস্ত সময়ে হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর করার দাবিসহ আরও বেশ কয়েকটি অভ্যন্তরীণ দাবি তুলে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের এই আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে আশপাশে অবস্থিত আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ করে দিয়ে মূল সড়কে নেমে আসেন এবং আন্দোলনে সংহতি প্রকাশ করেন।


সম্মিলিতভাবে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত গাড়িগুলো সড়কে আটকা পড়ে। অফিসগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।


এদিকে, গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। ওই এলাকার ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানার সামনে এলেও ভেতরে প্রবেশ না করে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। যেকোনো সময় তারাও সড়কে নেমে আসতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় ওই কারখানার শ্রমিকদের মধ্যেও ক্ষোভ ও হতাশা দেখা গেছে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় শ্রমিকরা একবার সড়ক ছেড়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবারও সংগঠিত হয়ে মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।



এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা ভাঙচুর এড়াতে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।


এ সম্পর্কিত আরো খবর