ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৫:২৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বা পুনর্বিচারের কোনো ধরনের আইনগত সুযোগ বাংলাদেশের প্রচলিত আইনে নেই।


রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।


চিফ প্রসিকিউটর জানান, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে পুনরায় বিচার করার প্রক্রিয়াকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ ধরনের বিচারের বিধান থাকলেও বর্তমানে তা রহিত বা বাতিল করা হয়েছে। ভারতের বিচারব্যবস্থায় যেখানে এই চর্চা নেই, সে দেশের পক্ষ থেকে আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের পরামর্শ দেওয়া অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।


ভারতের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে মো. আমিনুল ইসলাম বলেন, ভারত সরকার শুরু থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত ছিল এবং তিনি বর্তমানে ভারতের আশ্রয়েই অবস্থান করছেন। বিচারপ্রক্রিয়া চলাকালীন ভারত কেন তাদের এই অতিথিকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার বা যথাসময়ে আপিল করার পরামর্শ দিল না—সেই প্রশ্নও তোলেন তিনি।


চিফ প্রসিকিউটর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচার মোকাবিলা করেন। কিংবা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডিনেবো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।’ ভারতের এ ধরনের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানান, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই এবং শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না; এটি সম্পূর্ণ আইনি কাঠামোর ওপর নির্ভরশীল।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩-এর কথা স্মরণ করিয়ে দিয়ে আমিনুল ইসলাম বলেন, মূলত আওয়ামী লীগ সরকারই এই আইন প্রণয়ন করেছিল। ২০১০ সালে তাদের আমলেই এই আইনের অধীনে বিচারকার্য পরিচালনার বিধিমালা তৈরি করা হয় এবং ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমান সরকার আপিলের বিধানে কোনো ধরনের পরিবর্তন আনেনি উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ীই বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আইনে আপিলের যে সুনির্দিষ্ট বিধান রয়েছে, কেবল সেটিই কার্যকর হবে। আইনে কোনো সুযোগ না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর কারও পক্ষেই এর ব্যত্যয় ঘটানোর কোনো এখতিয়ার নেই।


এ সম্পর্কিত আরো খবর