ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

এবাবের ঈদে ‘গরীবের বিনোদিনী’


‘গরীবের বিনোদিনী’ । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:১৩ এএম

বিনোদন রিপোর্টার

ঈদুল ফিতর উপলক্ষে নাহিন টিভি (Nahin tv) নামে ইউটিউব চ্যালেন  মুক্তি পেতে যাচ্ছে গরীবের বিনোদিনী।

এই নাটকে অভিনয় করেছেন নবাগত অভিনেতা রাকিব শিকদার, দৃষ্টি আহমেদ নীর, অধম লিটন, ডি এম শুভ, নীলা খন্দকার, রহম আলীসহ আরো অনেকেই। পরিচালনা করেছেন এস কে সাইফুল ইসলাম।

বিনোদিনী সম্পর্কে জানতে চাইলে অভিনেতা রাকিব শিকদার বলেন, আমার সেরা কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হচ্ছে গরিবের বিনোদিনী। বিনোদিনী চরিত্রটি আসলে একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প। বিনোদিনীর মা একজন রাস্তার পাগলীপিতৃ পরিচয়হীন একটি মেয়ে, যে মেয়েটিকে ১৩ বছর বয়সে ধর্ষণ করা হয়। ধর্ষণ হওয়ার পর থেকে আস্তে আস্তে নিজের অজান্তেই হয়ে ওঠেন গরিবের বিনোদিনী। এভাবেই চলতে থাকে বিনোদিনীর জীবন যুদ্ধ, তার সহ যোদ্ধা হিসেবে আছেন তার পাগলি মা। এই পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে আর কেউ নেই। অন্যদিকে সুলতান, সুলতানের পরিবারকে সন্ত্রাসীরা হত্যা করে এবং তার একমাত্র বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। এলাকার নম্র ভদ্র সভ্য সুলতান হয়ে ওঠেন হিংস্র। টাকার বিনিময়ে মানুষকে খুন করে বেড়ায় সুলতান। তবে সুলতান কন্টাক্ট কিলার হলেও সে শুধু ধর্ষকদের মারার কন্টাক্ট নিয়ে থাকেন।  কোন এক সময় পরিচয় ঘটে বিনোদিনীর সাথে সুলতানের।

তিনি আরো বলেন, এই গল্পে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। আমি যথার্থ চেষ্টা করেছি সুলতান চরিত্রটির সাথে মিশে যেতে। বাকিটা দর্শক নাটকটি দেখার পর বিচার করবেন।


এ সম্পর্কিত আরো খবর