ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ছোট বেলায় যৌন হেনস্তার শিকার হন চাহাত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:৩০ এএম

বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী চাহাত খান্না। হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, তাও টেকেনি। অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ। তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি। এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে। খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্থা করা হতো তাকে। তা-ও আবার এলাকার এক চাচার কাছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকোলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই আছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর