ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সাবিলা নূর আরকি নাটকে ফিরবেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার।

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে  ‘তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।

এবার এক সাক্ষাৎকারে কাজ নিয়ে বিস্তর আলাপ করেছেন সাবিলা নূর। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেঁছে বেঁছে কাজ করছি।

ছোট পর্দায় আর দেখা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আপাদত এখনো ভাবছি না কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।

তার কথায়, ‘যেহেতু তাণ্ডব একটা স্টান্ডার্ড সেট করেছে। মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পরে অবশ্যই আমার এরকর অথবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর