ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

মিয়া খলিফার সঙ্গে তুলনা করছে খারাপভাবে, এতেই আমার আপত্তিঃ সামিরা খান মাহি


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ১০:০১ পিএম

বিনোদন ডেস্কঃ

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির তিনটি ছবি। যেখানে তাকে অফিস ডেস্কে চশমা পরিহিত অবস্থায় সবুজ স্যুটে দেখা গেছে। ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন।

বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি। যেখানে তিনি বলেছেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।  সামিরা খান মাহির কথায়, ‘অনেকে বলছে, মিয়া খলিফার মতো দেখতে লাগছে। কিন্তু সে অন্য রকম। তার একটা পেশা আছে, তার জীবন আলাদাসে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।

মাহি জানালেন, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ প্রচারের দরকার নেই তার। অভিনেত্রীর কথায়, ‘আমি কখনোই নেতিবাচক, সস্তা ও অরুচিকর প্রচারণা চাই না। কারণ ছাড়াই যারা উল্টাপাল্টা মন্তব্য করে বেড়ায়, তারা পুরোপুরি অসুস্থ, তাদের সঠিক চিকিৎসা দরকার।

বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ। এই ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর