ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ


  • আপলোড সময় : বুধবার ১৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:৪৩ পিএম

মিস ইউনিভার্স প্রতিযোগিতার শুরু হওয়ার আগেই এই আয়োজনকে ঘিরে বিতর্কের ঝড় বয়ে গেল। এবারের ৭৪তম মিস ইউনিভার্সের বিচারক প্যানেল থেকে দুই বিচারক পদত্যাগ করেছেন। তাদের মধ্যে এক জন অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে।

আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী বিচারক প্যানেল গঠন করা হয়েছে। এতে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই অস্থায়ী প্যানেলে এমন ব্যক্তিরাও আছেন যাদের কয়েকজন প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে।

হারফুশ আরও জানান, তিনি এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এবং বিষয়টি নিয়ে প্রধান বিচারকদের কোনো তথ্যও দেওয়া হয়নি। অন্য এক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে পদত্যাগ করেছেন।


এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতার পূর্বে কয়েকজন প্রতিযোগী একটি অনুষ্ঠান থেকে সরে গিয়েছিলেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য এটি বড় এক গৌরবের বিষয়। জনপ্রিয়তার দিক থেকেও মিথিলা সবার উপরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার দিক থেকে প্রথম স্থান ধরে রাখতে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। বাংলাদেশের পক্ষে প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা দেশের জন্য নজিরবিহীন। ভোটগ্রহণ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ হবে।


এই বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্সের আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে এবং বিচারকদের পদত্যাগ তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে দেশের গর্ব মিথিলার জন্য সমর্থকদের উৎসাহ ক্রমেই বাড়ছে।


এ সম্পর্কিত আরো খবর