ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিংগাইর স্কুলের খেলার মাঠে অবৈধ দোকান উচ্ছেদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:২৯ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের দৈনিক সাহরাইল বাজার সংলগ্ন সাহরাইল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন দখল করে গড়ে তোলা হয়েছিল প্রায় ৩০টি অবৈধ দোকান। স্কুলের ছাত্রদের একমাত্র মাঠ দখল হওয়ার কারনে খেলাধূলার বিঘ্ন ঘটায় এনিয়ে স্থানীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তা উচ্ছেদের উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানে তাকে সহযোগীতা করেন,সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল, সায়েস্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.ফরিদ হোসেন, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা মৌজার আরএস ৩৮১৯ নং দাগে ১০১ শতাংশ জমি মাঠ হিসেবে নিবন্ধিত।

যা অতীতে সাহরাইল উচ্চ বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার হতো। এক সময়ে দেশী বিদেশি খেলোয়ারদের পদচারনায় মুখরিত ছিলো মাঠটি। সময়ের আর্বতে প্রায় ৩ যুগ আগে মাঠের উত্তর পাশ দখল করে দোকানপাট উঠিয়ে স্থানীয় কতিপয় ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল। কার্যত তখন থেকেই মাঠটি আর খেলাধূলার কাজে ব্যবহার হতো না। সম্প্রতি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন,মাঠটি যাতে খেলাধূলার কাজে ব্যবহার হয় সেজন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, উচ্ছেদকৃত মাঠের জমি পুন:রায় যদি দখল করা হয় তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহন করা হবে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর