ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।  ১৩ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করে।  

ভুলতা গোলচত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সোনারগাঁও থানা ছাত্রশিবি


রের সভাপতি আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের তানভীর, ফায়জুল্লাহ আল মাসুম ও আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের মিরাজ মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  উল্লেখ্য গত ১২ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত এ হামলায় শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়। 


এ সম্পর্কিত আরো খবর