ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

একাত্তরের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যেসব মেধাবী বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধায় সাতক্ষীরাসহ সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

তালা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলাতেও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু স্মৃতির দিন নয়, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং সম্মিলিত প্রচেষ্টায় শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করার দিন।

কলারোয়া, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলাগুলোতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাসের এক স্মরণীয় ও বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষদিকে স্বাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে দেশের মেধাবী ও শিক্ষিত বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আজকের এই দিনে জাতি তাদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং তাদের আদর্শকে বুকে ধারণ করে সামনের পথ চলার শক্তি লাভ করে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর