ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

জয়পুরহাটে চেকপোস্ট ও টহল বৃদ্ধি, নিরাপত্তা জোরদা


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৩৮ পিএম

অনলাইন ডেস্ক

জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা চলার পর অপরাধীরা দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জেলা শহরেও বিজিবির টহল বাড়ানো হয়েছে। জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ১২ ডিসেম্বর ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি বিবেচনায় একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরসাইকেল এবং বিচ্ছিন্নভাবে চলাচলকারী ব্যক্তিদের কঠোর তল্লাশি করা হচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন টহল দল বিরামহীন কার্যক্রম পরিচালনা করছে।

জেলা শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কোনো প্রকার আতঙ্ক ছড়াতে না দেওয়ার জন্য পুলিশ স্টেশনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বিজিবি সদস্যরা বিশেষ টহল পরিচালনা করছেন। দুটি পিকআপে এই টহল দল জেলা শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি করছে।

লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঢাকার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা সীমান্ত এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে— এমন আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য নিরাপত্তা জোরদার এবং চেকপোস্ট বাড়ানো হয়েছে। জেলা শহরেও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর