সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে উন্নয়ন সংস্থা “উন্নয়ন” সংস্থার আয়োজনে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাইকেল র্যালি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেন অনুষ্ঠানের পরিচালনা করেন এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, শোভনালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান পাড়, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তারিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম গাইন।
শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক তাপস কুমার দাশ, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সামাজিক, যুব উন্নয়ন, শ্রেষ্ঠ প্রবীণ-সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণির পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিক, যুব, প্রবীণসহ নানাবিধ ক্যাটাগরিতে তাদের অবদানের জন্য সম্মাননা প্রদান করে সংস্থাটি।
উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এক ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণের বার্তা প্রচার করা হয়েছে।
আকাশজমিন / আরআর