ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তারেক রহমান ১৭ বছরের গ্লানি দূর করবেন: সিরাজুল ইসলাম সরদার


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ধর্ম-বর্ণ নির্বিশেষে যে মানবিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিলেন, তারই আলোকে বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দেশে প্রত্যাবর্তন করবেন। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের লক্ষ কোটি মানুষের ১৭ বছরের জমে থাকা গ্লানি দূর করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

গত বুধবার সকালে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকা থেকে ট্রেন ও সড়কপথে আগত বিএনপির সিনিয়র নেতাদের সমন্বয়ে ঢাকার তিনশ ফুটে নির্ধারিত রাজসিক সংবর্ধনাস্থল পরিদর্শন ও আনন্দ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, পাবনা জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান জ্যোতি, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক রুহুল আমিন বাবলু, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান মাস্টারসহ পাবনা জেলা, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার বলেন, “আজকের এই উৎসবমুখর পরিবেশে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতে চাই—১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একই রকম আবেগ আজ দেশের লাখো কোটি মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ১৬ ডিসেম্বরের বিজয়ের যে অনুভূতি আমরা দেখেছি, সেই আবেগ আবারও ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা, পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ঢাকার তিনশ ফুটে সভাস্থলে আনন্দ মিছিল, সমাবেশ ও পরিদর্শনে অংশ নেওয়ায় পাবনা-৪ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মোবাইল ফোনে তাকে অভিনন্দন জানান। অভিনন্দন জানানোদের মধ্যে ছিলেন সাইদুর রহমান, আলহাজ্ব শফিক, আলহাজ্ব আজিজুল হক, আব্দুল মান্নান চেয়ারম্যানসহ আরও অনেকে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর