ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কোনো নিরপরাধ মানুষকে গ্রেফতার করা যাবে না: হাবিব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২২ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ঘোষণা দিয়েছেন, কোনো নিরপরাধ মানুষকে গ্রেফতার করা যাবে না এবং ঈশ্বরদীসহ পাবনা জেলার কোনো মানুষের ওপর অত্যাচার বরদাস্ত করা হবে না।

আজ বুধবার বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঈশ্বরদীর খায়রুযজ্জামান বাবু বাস টার্মিনালে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান সন্টু সরদার, মাহবুবুর রহমান, ভিপি শাহিন, সামসুল কমিশনার, আজমল হোসেন ডাবলু, প্রভাষক আজমল হোসেন সুজন, জাহিদুর রহমান পাতা, বরকত, তুহিন চৌধুরী, আকরাম বাবু, এনামুল হক, আলমগীর হোসেন, হাক্কে মন্ডল, এজেড আব্দুল জলিল, মহিলা দলের নেত্রী রোকেয়া হাসেম ও চাঁদনীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সোলাইমান হোসেন। হাবিব তার বক্তব্যে বলেন, “বেগম জিয়াকে পুঁজি করার দরকার নেই, কারণ তিনি আমাদের পুঁজি দিয়ে গেছেন। নারীর শিক্ষার জাগরণ এবং কৃষকদের ঋণমুক্তি প্রদানে তার অবদান অপরিসীম। বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে একটি পক্ষ দুর্বৃত্ত ও কুৎসিত অপপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।”


এ সম্পর্কিত আরো খবর