ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রোকেয়া সাত্তার ফাউন্ডেশনের আয়োজন উপজেলার মাঝিহাট্ট ইউনিয়ন, কিচক ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভা এলাকায় চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের। তবে ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকায় তিনি দুঃখ প্রকাশ করে কর্মসূচির সফলতা কামনা করেন। তার পক্ষে প্রতিনিধিত্ব করেন ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন এবিএম শাহিনুর ইসলাম সাজু, বুলবুল ইসলাম, আব্দুর বাছেদ, আবু বক্কর সিদ্দিক তারেক, হাদিউল হক জিকো, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, মামুন আলমগীর, সরকার নূরনবী, মন্তেজার রহমান মিঠু, শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর