ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

সংগীতশিল্পী তাহসান খানের ব্যক্তিগত জীবনে নতুন সংকট দেখা দিয়েছে। মাত্র এক বছর আগে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেছেন তাহসান, কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সন্ধ্যায় নিজের মুখে সেই গুঞ্জন সত্য বলে নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানান, গত বছরের জুলাই মাস থেকে তারা আলাদা থাকতে শুরু করেছেন।

তাহসান বলেন, “এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখার কারণে বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে নেই। সঠিক সময় এলে বিস্তারিত জানাব।”

তাহসান-রোজার পরিচয় চার মাসের। ২০২৫ সালের ৪ জানুয়ারি তাদের গায়েহলুদের ছবি ফেসবুকে শেয়ার করে বিয়ের খবর জানান তাহসান। এরপর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা তাদের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করতেন।

তাহসানের প্রথম সংসারও বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। ২০০৬ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়।

বর্তমানে তাহসানের ভক্তরা এই বিচ্ছেদের খবর শুনে মন খারাপ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তাহসানের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন অনেকেই গভীর মনোযোগ দিয়ে অনুসরণ করছেন।

আকাশজমিন / আরআর      


এ সম্পর্কিত আরো খবর