ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগমের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

না-ফেরার দেশে চলে গেছেন প্রথিতযশা শিক্ষাবিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য সমাজসেবক ড. দিলারা বেগম (৭৩)। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে জ্ঞান হারান। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. দিলারা বেগম ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহিমের (মরহুম) সহধর্মিণী। এই দম্পতি সাতক্ষীরার শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে আজীবন আলোকবর্তিকা হিসেবে কাজ করে গেছেন। অধ্যক্ষ হিসেবে অবসরের পর ড. দিলারা বেগম সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি), সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা শাখার সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেও তাঁর বাসভবনের সামনে শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় দেখা যায়। অনেকেই প্রিয় শিক্ষকের এমন আকস্মিক প্রস্থানে কান্নায় ভেঙে পড়েন।

সাতক্ষীরার সুধীমহল জানিয়েছেন, ড. দিলারা বেগম কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজসংস্কারক। শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং কর্মনিষ্ঠা সাতক্ষীরার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর