ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

সাকরাইন ও পৌষ সংক্রান্তি পালন উপলক্ষে ঢাকায় ঘুড়ি র‍্যালি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪২ পিএম

ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে ১৩ জানুয়ারি সাকরাইন ও পৌষ সংক্রান্তি উপলক্ষে ফাতেমা ল কলেজ প্রাঙ্গণে আয়োজিত ঘুড়ি র‌্যালীতে উৎসবমুখর পরিবেশে ঢাকাবাসীরা অংশগ্রহণ করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও জমকালো এই আয়োজন নগরবাসীর জন্য এক আনন্দঘন দিন উপহার দিয়েছে।

ঘুড়ি র‌্যালীর স্লোগান ছিল, “পুরনো ঢাকাকে বাসযোগ্য, পরিকল্পিত, আধুনিকায়ন ও নিরাপদ শহর হিসেবে দেখতে চাই।” ঢাকা ব্যাংক পি.এল.সি’র সৌজন্যে অনুষ্ঠিত এ র‌্যালীতে ঢাকা বাসী সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক সাকিব সালেক র‌্যাভেন, মহাসচিব শেখ খোদা বক্স, মহানগর কমিটির আহ্বায়ক লৎফুর আহসান বাবুসহ অন্যান্য সক্রিয় নেতারা উপস্থিত ছিলেন।

র‌্যালীতে রঙিন ঘুড়ি ও বেলুন ফেসটন হাতে নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলাকালে বক্তারা পুরনো ঢাকাকে আধুনিক ও নাগরিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ একটি শহরে রূপান্তরের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তারা নগরবাসীর প্রতি সরকারের নিয়মকানুন মেনে বাড়ি নির্মাণের আহ্বান জানান, যাতে শহরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি একটি পারিবারিক ঘুড়ি উড়ানোর আসরের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে বসে আনন্দ ভাগাভাগি করবেন। ঢাকাবাসী সংগঠন আশা প্রকাশ করেছে, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন ও ঐতিহ্যবাহী উৎসব নগরবাসীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করবে।

পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণ, আধুনিকায়ন ও নাগরিক সুবিধাসহ নিরাপদ নগর গঠনের জন্য চলমান এই প্রচেষ্টায় সকলে অংশগ্রহণ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর