ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিংগাইরে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির নেতা শান্তর সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সনাতনী সম্প্রদায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চারিগ্রামে শান্তর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংগাইর উপজেলার হিন্দু সম্প্রদায়ের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেন, শান্ত সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করবেন। এতে করে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। তিনি তার বক্তব্যে সনাতনী সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বাসুদেব গোস্বামী। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে যেতে হবে।


এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নব কুমার মিত্র, সিংগাইর সরকারি কলেজের (অব:) অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, তপন কুমার সাহা, আশুতোষ বসাক, শান্তি লাল মন্ডল, রেখা রানী দাস, রাজ কুমার রায়, মানিক মাদবর, বিশ্বজিৎ কুমার রায় ও আশীষ কুমার সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় সিংগাইর উপজেলার পাঁচ শতাধিক সনাতনধর্মের জনসাধারণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ শান্তর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর