ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোল্ডেন গ্লোব জয়ের পর অস্কারের পথে জেসি বাকলি


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৪ পিএম

মাস কয়েক আগেও জেসি বাকলি নামটি ছিল সীমিত দর্শকের মধ্যেই পরিচিত। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন অস্কার দৌড়ের অন্যতম আলোচিত নাম। গোল্ডেন গ্লোবের ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে জোর আলোচনা চলছে—এবার কি অস্কার উঠবে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর হাতেই? ক্লোয়ি ঝাওয়ের পরিচালনায় ‘হ্যামনেট’ সিনেমায় উইলিয়াম শেক্‌সপিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জেসি বাকলি।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় জেসি বাকলি কেবল অভিনয়েই নয়, সংগীতেও পারদর্শী। ২০০১ সালে প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে রয়্যাল আইরিশ একাডেমি অব মিউজিকের ‘হাই অ্যাচিভার’ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে বিবিসির জনপ্রিয় প্রতিযোগিতা অনুষ্ঠান ‘আই উড ডু এনিথিং’-এ অংশ নেওয়ার মাধ্যমে দর্শকের নজরে আসেন জেসি। এরপর ভর্তি হন লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে এবং সেখান থেকে অভিনয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের জায়গা করে নেন তিনি। ‘ট্যাবু’, ‘ফার্গো’ ও ‘চেরনোবিল’-এর মতো আলোচিত সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মঞ্চেও সক্রিয় ছিলেন জেসি; জুড ল–এর সঙ্গে ‘হেনরি ফাইভ’ নাটকে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। ২০২২ সালে ‘দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেলেও তখনো তিনি বৈশ্বিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত হননি।

‘হ্যামনেট’ সিনেমায় জেসি বাকলির অভিনয়কে অনেক সমালোচকই ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, সন্তান হারানোর শোককে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যা আগে খুব কমই দেখা গেছে। উইলিয়াম শেক্‌সপিয়ারের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে তিনি নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করেছেন। এ প্রসঙ্গে ভোগ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে জেসি বলেন, গান ও অভিনয়ের মধ্যেই তাঁর বেড়ে ওঠা। কৈশোর থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত থাকায় চরিত্রের চাহিদা অবচেতনভাবেই তিনি বুঝতে পারেন।

তিনি আরও বলেন, এই সিনেমা সন্তান হারানোর গভীর শোক নিয়ে। শুটিং শুরুর আগে চরিত্রে ঢোকার জন্য আলাদা কোনো পদ্ধতি অনুসরণ করেননি। চিত্রনাট্যের শোক ধীরে ধীরে তাঁর ভেতরে প্রবেশ করেছে এবং কাজের মধ্যেই ভয় কেটে গেছে। এই সিনেমার অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

ফ্রান্সেস ম্যাকডোরমান্ড, ক্যাথরিন হেপবার্ন, বেটি ডেভিস, বারবারা স্ট্যানউইক ও লরা ডার্নের মতো অভিনেত্রীরা জেসিকে অনুপ্রাণিত করেছেন। ক্যামেরার সামনে দাঁড়ালে তাঁদের অভিনয়ের প্রভাব নিজের অজান্তেই কাজে লাগে বলে জানান তিনি।

অস্কারের চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে, সেরা অভিনেত্রীর দৌড়ে জেসিকে লড়তে হতে পারে চেইজ ইনফিনিটি, রেনাতে রেইনসভে ও এমা স্টোনের সঙ্গে। তবে এসব নিয়ে ভাবতে নারাজ জেসি বাকলি। তাঁর ভাষায়, বছরের শুরুটা যেভাবে হয়েছে, সেটাই তাঁর কাছে কল্পনার বাইরে। আপাতত তিনি অন্য কিছু নিয়ে ভাবছেন না।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর