ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আইনি লড়াই পেরিয়ে পাঁচ বছর পর পর্দায় প্রত্যাবর্তন রিয়ার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

বিনোদন ডেস্ক 

দীর্ঘ পাঁচ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ব্যক্তিজীবনের একের পর এক ঝড়, আইনি লড়াই এবং সামাজিক বিতর্কের মধ্য দিয়ে কাটানো সময় পেছনে ফেলে নতুন করে পেশাদার জগতে পা রাখছেন তিনি। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কার্যত আড়ালেই ছিলেন রিয়া। এবার বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ অভিনয় করছেন রিয়া চক্রবর্তী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রেলার প্রকাশ করে। এই সিরিজে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের দুই পরিচিত ও শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মাকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা গোটা ভারতজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনার পর তদন্তের সূত্র ধরে রিয়ার নাম উঠে আসে এবং তাকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলও খাটতে হয়। এই সময়টাতে রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবন কার্যত থমকে যায়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো নতুন প্রজেক্টে দেখা যায়নি রিয়াকে। একসময় বলিউডের পরিচিত মুখ হলেও ধীরে ধীরে তিনি বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘ সময় পর্দার বাইরে কাটানোর পর অবশেষে সব বাধা পেরিয়ে আবারও অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রিয়ার এই প্রত্যাবর্তনকে অনেকেই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করেছেন, এত প্রতিকূলতার পরেও অভিনয়ে ফিরে আসা রিয়ার মানসিক দৃঢ়তার প্রমাণ। আবার কেউ কেউ মনে করছেন, তার এই প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল।

টিজার প্রকাশের পর থেকে রিয়ার অভিনয়, লুক ও চরিত্র নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, রিয়াকে আবার পর্দায় দেখতে পেরে তারা আনন্দিত। কেউ কেউ তার জন্য শুভকামনা জানিয়েছেন নতুন এই ইনিংসের জন্য। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। কিছু দর্শক এখনও তার অতীত বিতর্কের প্রসঙ্গ টেনে সমালোচনা করছেন।

তবে বিনোদন সংশ্লিষ্টদের মতে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়ার এই প্রত্যাবর্তন তার ক্যারিয়ারের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। দীর্ঘ বিরতির পর একটি শক্তিশালী কাস্টের সঙ্গে কাজ করাটা তার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজের মাধ্যমে রিয়া আবারও দর্শকদের মন জয় করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সব মিলিয়ে পাঁচ বছর পর রিয়া চক্রবর্তীর এই প্রত্যাবর্তন বলিউড ও ওটিটি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর