ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

হিমাংশি খুরানার কাছে ১০ কোটি টাকার চাঁদা দাবি


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে পরিচিতি থাকা পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা হিমাংশি খুরানা সম্প্রতি প্রাণনাশের হুমকি ও বড় অঙ্কের চাঁদা দাবির মুখে পড়েছেন। অভিযোগ অনুসারে, তাঁর কাছে নাকি ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

১৯৯১ সালের ২৭ নভেম্বর ভারতের পাঞ্জাবের কিরতপুর সাহিবে জন্ম হিমাংশির। ছোটবেলা থেকেই তিনি মডেলিংয়ে যুক্ত হন। মাত্র ১৬ বছর বয়সে বিউটি প্যাজেন্টে অংশ নেওয়া হিমাংশি ২০১০ সালে এক সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে ওঠেন। ২০১১ সালে মিস লুধিয়ানা হওয়ার পর বিনোদন জগতে তার পরিচিতি বৃদ্ধি পায়।

হিমাংশি খুরানার জনপ্রিয়তা মূলত পাঞ্জাবি মিউজিক ভিডিও থেকে শুরু। ২০১০ সালে ‘জুড়ি-বিগ ডে পার্টি’ দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি হার্ডি সান্ধু, জাসি গিল, বাদশাহ ও নিনজা-সহ বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর জনপ্রিয় হিট গান ‘সোচ’ তাঁকে আরও বেশি পরিচিত করে তোলে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও হিমাংশি নিজেকে প্রতিষ্ঠা করেন। প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল পাঞ্জাবি সিনেমা ‘সাদা হক’। পরবর্তী সময়ে বলিউডেও তিনি কাজ করেছেন এবং পারফরমার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।

হিমাংশির পরিচিতি সর্বাধিক বৃদ্ধি পায় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম মৌসুমে অংশ নেওয়ার পর। শোতে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও স্পষ্টভাষী উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষ করে সহপ্রতিযোগী অসিম রিয়াজের সঙ্গে সম্পর্ক নিয়ে মিডিয়ায় প্রচুর খবর আসে।

হিমাংশি অভিযোগ করেছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং চাঁদা দাবিতে ১০ কোটি টাকার দাবি জানানো হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই হুমকির পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। হিমাংশি নিজের নিরাপত্তা বাড়াতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন।

ঘটনার পর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও হিমাংশি কাজ চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এবং মনোবল অটুট থাকার বার্তা দিয়েছেন।

এই ঘটনায় বিনোদন জগত ও সাধারণ মানুষের মধ্যে হিমাংশির সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর