ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

কামারখন্দে প্রবাসীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে হুড়াসাগর নদীর তীরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বপন সরকার (৩৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে, কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া ও কাজিপুরা সীমান্তবর্তী এলাকায়। নিহত স্বপন সরকার উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহ্‌রি খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। সকালে নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয়দের দাবি, স্বপন সরকার দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে পাবনায় চিকিৎসাও নিয়েছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


এ সম্পর্কিত আরো খবর