ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর

রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৯:১০ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকার মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গত ২মার্চ সোমবার রাতে নুরু মিয়া(৪৫) ও ফালান মিয়াকে(৩৮) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নুরু মিয়াকে ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ফালান মিয়াকে গ্রেফতার করে।  

পুলিশ জানায়, গত ১৪ফেব্রুয়ারি রূপগঞ্জের নরাবোরটেক এলাকার মানসিক প্রতিবন্ধী শিশু(১৩) বাড়ির পাশের কাঠ বাগানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় একই এলাকার যুবক সানোয়ার হোসেন শিশুটিকে কৌশলে ডেকে পাশ্ববর্তী নির্জন ঘরে নিয়ে যায়। পরে তারা ৫/৬জন মিলে শিশুটিকে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ৪জনকে নামীয় ও অজ্ঞাত ২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

 রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর