ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ শিশুর স্বপ্নপূরণে এগিয়ে এলো আনসার বাহিনী চার ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল শুরু কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু ইরানের


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৫:২১ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেলআবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।

এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিনঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।

এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরাইলে।

ইসরাইলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


এ সম্পর্কিত আরো খবর