ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

ঐতিহাসিক শাকপালা পার্কে স্বপ্নযাত্রার নতুন সূচনা, পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : শুক্রবার ২৭ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

স্টাফ রিপোর্টার:

বগুড়ার সদর উপজেলার ঐতিহাসিক শাকপালা পার্কে উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক গতি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কটির সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া এ শাকপালা পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে পূর্ববর্তী হাসিনা সরকারের সময়ে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে পার্কটি জঞ্জালে পরিণত হয়।

পরবর্তীতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে এক বৈঠকে এ পার্কের স্মৃতিচারণ করেন তারেক রহমান। সেই প্রেক্ষাপটে পার্কটির উন্নয়ন ও পুনরুজ্জীবনে নতুন করে গুরুত্ব আরোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শাকপালা পার্ক আবার তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে। পাশাপাশি এটি একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, কিশোর ও পরিবারসহ সকল বয়সী মানুষ পার্কটি থেকে বিনোদন ও শিক্ষা উভয়ই লাভ করতে পারবে।


শাকপালা পার্কের উন্নয়ন স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পর্যটক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে আগ্রহী হয়ে আসবেন, যা পার্ক সংলগ্ন ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও হকারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “পরিকল্পনা ও বাস্তবায়ন সঠিকভাবে হলে শাকপালা পার্কের পুনর্গঠন এবং স্থানীয় জনগণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সম্ভব। আমরা চাই পার্কটি নতুনভাবে গড়ে উঠুক এবং প্রতিটি বয়সী মানুষ আনন্দ উপভোগ করুক।” এ ছাড়াও স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন সংগঠন পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর