ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার

রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের অভিযোগ


  • আপলোড সময় : বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

শফিকুল আলম ভুইঁয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এক বাকপ্রতিবন্ধী পরিবারের উপর শারীরিক নির্যাতন, অত্যাচার, জমি ও ঘর নির্মাণে সৎ মা ও ভাইদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ৭ এপ্রিল মঙ্গলবার সকালে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
পুলিশ জানায়, বিরাবো এলাকার গৃহবধূ সাবিনা বেগমের শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রী গোলাতুন্নেছার পুত্র বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরী ও অপর পুত্র মিজানুর রহমান। শ্বাশুরী গোলাতুন্নেছার মৃত্যুর পর হামিদা বেগমকে জয়নাল উদ্দিন চৌধুরী বিয়ে করেন।  
দ্বিতীয় স্ত্রীর সংসারে আজাহার হোসেন, আতাউর রহমান, আতিকুর রহমান, আশরাফুল হক ও মেয়ে ফাতেমা বেগমের জন্ম হয় । শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরী সংসারের হাল ধরেন। দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়েছেন। সৎ ভাইদের লেখা পড়া করিয়েছেন। বাবার সম্পত্তি বিক্রি করে সৎ ভাই আতাউর হোসাইন ও আব্দুর  রহমানকে দুবাই পাঠিয়েছেন। বর্তমানে সৎ মা ও সৎ ভাইয়েরা মিলে বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। আর এ কারণেই বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর কলেজ পড়ুয়া সোহান চৌধুরীসহ  তিন সন্তান ও স্ত্রী সাবিনা বেগমকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছে। 

এ বিষয়ে অভিযুক্ত সৎ ভাই আতাউর রহমান বলেন, বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরীর পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। অযথা তাদের সঙ্গে ঝামেলা করছে । তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর