ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয়

সিরাজগঞ্জে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বেচাকেনার কাজে ব্যবহৃত নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তিনি ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার লেনদেনের অর্থ বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর