ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০ ছাড়াল


ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

ভেনেজুয়েলার মাটি কেঁপে উঠল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে। গত বুধবার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির জনজীবন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহতের সংখ্যা সাতশ ছাড়িয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ২৪ জুন এক মিনিটের কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ধাক্কার রেশ না কাটতেই দ্বিতীয় বড় ভূ-কম্পন সাধারণ মানুষের আতঙ্ক বহুগুণ বাড়িয়ে দেয়। ঘটনার পর থেকে এ পর্যন্ত বিশটিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে কারাবোবো রাজ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, প্রথম ভূমিকম্পের ৩৯ সেকেন্ড পরই ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা যেমন—লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর আশঙ্কা, এই জোড়া ভূমিকম্পের প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। সংস্থাটি বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলার অধিকাংশ অবকাঠামো ভূমিকম্প সহনশীল না হওয়ায় বহু পুরনো ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার পুরো এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে বড় একটি অঞ্চল। উদ্ধারকাজে সহায়তা করতে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তবে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধসে পড়া ভবনের ভেতর থেকে মানুষদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে।

বর্তমানে পুরো ভেনেজুয়েলা এক অনিশ্চিত ও শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা বিরামহীন কাজ চালিয়ে যাচ্ছেন, তবে আফটারশকের ভয়ে সাধারণ মানুষ এখনো আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর