ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আপস নয়: জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪ প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এবং মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও অর্থনীতির উন্নয়নে দেশের মৎস্য সম্পদের ভূমিকা তুলে ধরে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল—"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ"।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই জমকালো সমাপনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

আয়োজিত অনুষ্ঠানে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য সম্পদের প্রসার, বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা পর্বের সফল সমাপনী শেষে মৎস্য সপ্তাহের ওপর আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মূল্যবান পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর